শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বেগমগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

Reporter Name
  • Update Time : বুধবার, জানুয়ারি ২০, ২০২১
  • 354 Time View

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় মাজহারুল ইসলাম তুর্জয় (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়ে।

নিহত মাজহারুল ইসলাম চৌমুহনী পৌরসভা উত্তর নাজিরপুর গ্রামের মো. মানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল সোয়া ৫টার দিকে তিন বন্ধুসহ মাজহারুল ইসলাম তুর্জয় চৌমুহনী পৌরসভার কন্ট্রেক্টর মসজিদ এলাকায় হাঁটছিল। এসময় মোটরসাইকেল যোগে ৩-৪ জন অজ্ঞাত অস্ত্রধারী যুবক তাদের ধাওয়া করে। অস্ত্রধারীদের ধাওয়ায় অপর তিনজন পাশের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নিলেও তাদের হাতে আটকা পড়ে মাজহারুল ইসলাম তুর্জয়। অস্ত্রধারীরা মাজহারুলকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তুর্জয়কে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, রত্তাক্ত অবস্থায় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মাজহারুলকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয় লোকজন। তাকে প্রাথমিক চিকিৎসা ও অক্সিজেন সাপোর্ট দিয়ে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তার পেট, পিঠ, কোমর, হাত-পা’সহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক ক্ষত রয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের একাধিক ছুরির আঘাত রয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এ ঘটনা ঘটেছে। ঘটনার বিস্তারিত খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত মাজহারুল ইসলামের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় সে দীর্ঘদিন কারাগারে ছিল বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares