শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

নোয়াখালীতে মিছিল থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, জানুয়ারি ১০, ২০২১
  • 370 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

আওয়ামী লীগ নেতার করা রাষ্ট্রদোহ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অংগসংগঠনের নেতারা। মিছিল থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে মাইজদীর প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি জেলার সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক বাদী হয়ে তারেক রহমানকে আসামি করে একটি রাষ্ট্রদোহ মামলা করেন। গত বৃহস্পতিবার দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক সৈয়দ ফখরুল আবেদীন শুনানি শেষে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এ ঘটনার প্রতিবাদে শনিবার সকালে মাইজদীতে একটি বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অংগসংগঠনের নেতারা। মিছিলটি প্রধান সড়কে এলে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ ও স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, বিএনপির নেতকর্মীরা একটি মিছিল বের করে প্রধান সড়কে গাড়ি ভাঙচুর ও নাশকতা সৃষ্টির চেষ্টা করলে ঘটনাস্থল থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিজানের বিরুদ্ধে নাশকতার ঘটনায় আগেরও মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares