শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নোয়াখালীতে ডাকাতিকালে দুইজনকে কুপিয়ে জখম

Reporter Name
  • Update Time : রবিবার, জানুয়ারি ১০, ২০২১
  • 382 Time View

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে এক বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ওই বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণ, মোবাইল ফোন ও ব্যাংকের চেক লুট করে নিয়ে যায়। এসময় বাঁধা দিতে গেলে দুইজনকে কুপিয়ে জখম করেছে ডাকাতদলের সদস্যরা।

গত শনিবার রাত ২টার দিকে ৯ নং ওয়ার্ড রামহরিতালুক গ্রামের মোস্তফা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। রবিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

আহতরা হলেন পোল্ট্রি ব্যবসায়ী মোস্তফা ও তার ছেলে আব্দুল মন্নান। তাদের দুইজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ২০-২৫ জনের মুখোশধারী ডাকাতদল মোস্তফার ঘরের প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ঘরে থাকা লোকজন ডাকাতের উপস্থিতি টের পেয়ে জেগে উঠলে তারা একে একে সবাইকে বেঁধে পেলে। এসময় ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তি করার চেষ্টা করলে তারা মোস্তফার পায়ে ও মন্নানের হাতে কুপিয়ে জখম করে। পরে ঘরে আসবাপত্র ব্যাপক ভাঙচুরসহ ঘরে থাকা নগদ দেড় লাখ টাকা, দুই ভরি স্বর্ণ, চারটি মোবাইল ও ব্যাংকের চৌদ্দটি চেক নিয়ে চলে যায়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের লিখিত অভিযোগ দিতে বলেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares