শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নোয়াখালীতে বিকাশ প্রতারক চক্রের তিনজন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, জানুয়ারি ১১, ২০২১
  • 332 Time View

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর চাটখিল থানা পুলিশ অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা বিকাশ এজেন্ট হ্যাক করে এক ব্যবসায়ীর ৩ লাখ ৪৩ হাজার টাকা নিয়ে গিয়েছিল। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- চট্টগ্রাম মহানগরের চান্দগাও এলাকার খোকন, ইকবাল হোসেন ও ভোলা জেলার জামাল উদ্দিন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, একদল হ্যাকার গত ২৫ ডিসেম্বর চাটখিল উপজেলার শাহপুর বাজারের ‘দি স্মার্ট টেলিকম’ এর বিকাশের এজেন্ট সিম হ্যাক করে। এসময় তারা প্রতারণার মাধ্যমে ওই সিম থেকে বিকাশের ৩ লাখ ৪৩ হাজার টাকা নিয়ে যায়। পরে প্রতিষ্ঠানটির পরিচালক সফিকুল ইসলাম একটি মামলা করেন।

তিনি আরও জানান, মামলার ভিত্তিতে তদন্তে মাঠে নামে চাটখিল থানা টিম। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রবিবার হ্যাকারদের অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রাম মহানগরের চান্দগাও এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুইজন তাদের অপরাধ স্বীকার করে নোয়াখালী বিচারিক আদালতে জবানবন্দি দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares