শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

অভিযানেও থেমে নেই রায়পুরে নদীতে মাছ ধরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ২৫, ২০২১
  • 661 Time View

বিশেষ প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার অভিযোগে চার জেলেকে আটক করে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও ১৩ টি কাঠের নৌকা জব্দ ও ২৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।

সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় বুধবার সন্ধ্য থেকে মধ্যরাত পর্যন্ত এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি আকতার জাহান সাথী ।

এর আগের দিন ২২ মার্চ বিকেল থেকে মধ্য রাত অবধি সাজু মোল্লার ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করে ৭জন জেলেকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) ধারায় প্রত্যেককে ৫ হাজার করে অর্থদন্ড করা হয় এবং বাকি ৪জনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় মুচলেকা নেয়া হয়। এসময় ১৫ হাজার মিটার নিষিদ্ধ জাল এবং তিনটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করে সহকারী মৎস্য কর্মকর্তা, রায়পুর এর জিম্মায় দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি আকতার জাহান সাথী জানান, সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা ইলিশ মাছ ধরছে এমন খবরের ভিত্তিতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বুধবার সন্ধ্য থেকে মধ্যরাত পর্যন্ত মেঘনা নদীর রায়পুর এলাকায় এ অভিযান চালানো হয়েছে। অভিযানে চার জনকে আটক করা হয়। তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা কে জরিমানা করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার মিটার ইলিশ মাছ ধরার কারেন্ট জাল জব্দ করা হয়। নিষেধাজ্ঞার পুরো সময় এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য- ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধিতে সরকার প্রতিবছরের মতো এবছরও ১৪ অক্টোবর থেকে ৪ নবেম্বর এই ২২ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares