শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে ভাসুরের রডের আঘাতে ছোট ভাইয়ের স্ত্রীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ২৭, ২০২১
  • 553 Time View

বিশেষ প্রতিনিধি :

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাসুরের রডের আঘাতে মাথায় জখম হয়ে ছোট ভাইয়ের স্ত্রী বালা বেগম (৩০) মারা গেছেন। অভিযুক্তের নাম খোরশেদ আলম।

শুক্রবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে ঢাকায় নেওয়ার পথে বালা বেগম মারা যান। এর আগে তাকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসতাপালে পাঠানোর পরামর্শ দেন।

এদিকে বালা বেগমের মৃত্যুর খবরে অভিযুক্ত খোরশেদ আলমের ছেলে ফয়সাল নামে একজনকে বেধে রেখে পুলিশে খবর দিয়েছেন স্থানীয়রা।

বালা বেগম সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চররুহিতা গ্রামের নির্মাণ শ্রমিক নুর আলম নুরুর স্ত্রী। অভিযুক্ত খোরশেদ ব্যাটারি চালিত অটোরিকশা চালক।

স্থানীয়রা জানায়, খোরশেদরা ৫ ভাই ও ২ বোন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দীর্ঘদিন তাদের মধ্যে বিরোধ চলে আসছে। সম্প্রতি নুরু তার ঘরের পূর্ব পাশে নতুন রান্না ঘর নির্মাণ করে। এনিয়ে তার সঙ্গে সেজো ভাই খোরশেদের বিরোধ শুরু হয়। শুক্রবার দুপুরে তারা বাদানুবাদে জড়িয়ে পড়ে। একপর্যায়ে খোরশেদ রড দিয়ে নুরুর স্ত্রী বালা বেগমের মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতিতে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক নুর আলম নুরুর এক আত্মীয় জানান, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে খোরশেদ রড দিয়ে মাথায় আঘাত করে বালা বেগমকে হত্যা করেছে। ঘটনার পর থেকেই খোরশেদ পলাতক রয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিপন বড়ুয়া বলেন, ঘটনাটি আমি শুনিনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares