শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় দোকান ভাংচুর, আহত-৩

Reporter Name
  • Update Time : সোমবার, মার্চ ২৯, ২০২১
  • 492 Time View

বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের চররুহিতা ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় চায়ের দোকান ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলায় এক গৃহবধূসহ তিনজন আহত হয়েছেন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
২৮ মার্চ রবিবার সকালে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরলামচি গ্রামের (শেখ সাহেব হুজুরের জামে মসজিদ সংলগ্ন এলাকায়) এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সোলায়মান (৪৩), আবদুর রহমান (৪০) ও লিপি (৩৩)।
ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, ২৭ মার্চ দিবাগত রাতে পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে সোলায়মানের দোকানে চুরির ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে হেলাল গংরা ক্ষিপ্ত হয়ে উঠে।

রোববার সকালে চুরি যাওয়া দোকান মেরামত করতে গেলে হেলাল (৪৮) এর নেতৃত্বে জাকির হোসেন বাতেন (২৮), আব্দুল করিম (৩৭), মো: হালিম (৪২) সিরাজ উল্যা (৫২), মোহন (২৩) সহ আর ৭/৮ জন অতর্কিতভাবে হামলা চালিয়ে দোকান ঘর ভাংচুর করে বলে অভিযোগ উঠেছে। এতে বাঁধা দিতে আসলে সোলায়মান ও তার ভাই আবদুর রহমান এবং তার স্ত্রী লিপি আক্তারকে পিটিয়ে বেদনাদায়ক জখম করে। এসময় দোকানে বিকাশের ব্যাগে ও ক্যাশ বক্সে থাকা নগদ ৭৮ হাজার টাকা সহ মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী সোলায়মান বলেন, দীর্ঘ দিন থেকে প্রতিপক্ষের হেলাল গংরা তার পরিচালনাধীন দোকানে গিয়ে বিভিন্ন ভাবে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করে। তাদের সুবিধা না দেওয়ায় তার দোকানে হামলা চালিয়ে জবরদখলের চেষ্টা করে। এসময় দোকানে থাকা নগদ টাকা সহ প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানতে চাইলে প্রতিপক্ষের জাকির হোসেন বাতেন বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। তবে বাকী অভিযুক্তদের খুঁজে পাওয়া না যাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর মডেল থানার এসআই (সেকেন্ড অফিসার) বাশার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares