শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

সাংবাদিক মুজাক্কির হত্যায় ১২ আসামি রিমান্ডে

Reporter Name
  • Update Time : সোমবার, মার্চ ২৯, ২০২১
  • 726 Time View

বিশেষ প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলিতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির নিহতের ঘটনায় গ্রেপ্তার ১২ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার দুপুরে নোয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক এস এম মোসলে উদ্দিন মিজান আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের একরামুল হকের ছেলে ইউসুফ নবী বাহাদুর, একই এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে আলমগীর হোসেন, আলাউদ্দিনের ছেলে রাহাত, আজাদ মিয়ার ছেলে আজিজুল হক মানিক, নুরুল হুদার ছেলে আবদুল আমীন, খলিল মিয়ার ছেলে মোশারফ হোসেন, মফিজ উল্যার ছেলে সুজায়েত উল্যাহ সবুজ, সুরেশ চন্দ্র ভৌমিকের ছেলে বিক্রম চন্দ্র ভৌমিক, চরকালী গ্রামের মজিবুল হকের ছেলে ফয়সাল আলম টিটু, বজলুর রহমানের ছেলে মাসুদুর রহমান, গোলাপ মাওলার ছেলে সেলিম ও চরকাঁকড়ার আকবর হোসেনের ছেলে দেলোয়ার হোসেন।

পিবিআইয়ের ইন্সপেক্টর ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মুজাক্কির হত্যা মামলায় গ্রেপ্তার ১২ আসামির তিন দিন করে রিমান্ডের আবেদন করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক এস এম মোসলে উদ্দিন মিজান প্রত্যেক আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়। পরদিন শনিবার রাত ১০টা ৪৫মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুজাক্কির।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares