শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ফেনীতে গাঁজাসহ আটক ১

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ৩১, ২০২১
  • 539 Time View

বিশেষ প্রতিনিধিঃ

ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় ২৯ মার্চ সোমবার রাতে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারী মো. আনোয়ার হোসেন (২৮) কে আটক করেছে র‌্যাব। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা।

র‌্যাব-৭, ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, র‌্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে এক মাদক কারবারী গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজারস্থ ভূইয়া মার্কেট কালাম ষ্টোরের সামনে অবস্থান করছে। র‌্যাবের একটি দল কালাম ষ্টোরের সামনে উপস্থিত হওয়া মাত্র এক ব্যক্তি কাপড়ের ব্যাগসহ পালানোর চেষ্টা করে।

এ সময় র‌্যাব সদস্যরা মো. আনোয়ার হোসেন (২৮), পিতা মৃত আবদুল মতিন, মাতা খোদেজা বেগম, সাং দক্ষিণ কাইচ্ছুটি, পো: পদুয়া, থানা চৌদ্দগ্রাম, জেলা কুমিল্লাকে আটক করে।

তাকে তল্লাশী করে কাপড়ের ব্যাগের ভিতর থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা।

আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares