শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, এপ্রিল ১২, ২০২১
  • 406 Time View

বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শরীফ (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১১ এপ্রিল) সন্ধ্যায় ওই যুবক বিদ্যুৎচালিত স্যালো পাম্পের পানি দিয়ে গোসল করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে জানায় স্থানীয়রা। নিহত শরীফ চরমনসা গ্রামের নুর নবীর পুত্র। সে পেশায় একজন নির্মাণ শ্রমিক।

স্থানীয়রা জানায়, চরমনসা গ্রামের সওদাগর বাড়ির ওসমান ড্রাইভার তার পুকুর থেকে একটি স্যালো পাম্পের সাহায্যে ফসলি জমিতে পানি সেচ করেন। সন্ধ্যায় ওই পাম্পের পানি দিয়ে গোসল করতে যান শরীফ। এ সময় তিনি পাম্পের বিদ্যুৎ লাইন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

ভবানীগঞ্জ ইউপি চেয়ারম্যান সাইফুল হাসান রনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেলেও ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করেনি।

তবে স্থানীয়দের অভিযোগ, স্যালো পাম্পের ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগের কারণে শরীফের মৃত্যু হয়েছে। পাম্পের মালিক ওসমান স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে আপোষ মিমাংস্যার মাধ্যমে মৃতদেহ দাফনের প্রক্রিয়া করছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares