শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বেগমগঞ্জে অস্ত্র-গুলিসহ আটক ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ১৫, ২০২১
  • 563 Time View

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নে অভিযান চালিয়ে সাইদুল ইসলাম পিলক (২০) ও ইব্রাহিম খলিল রুবেল (২৫) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
বুধবার ভোরে জমিদারহাট-সাহেবেরহাট সড়কের তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হচ্ছেন, সেনবাগ উপজেলার পূর্ব মোহাম্মদপুর গ্রামের শহিদ উল্যার ছেলে সাইদুল ইসলাম পিলক ও বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলার আবুল খায়েরের ছেলে ইব্রাহিম খলিল রুবেল।

পুলিশ জানায়, গোপন সংবাদে রসুলপুর ইউনিয়নের তিন রাস্তার মোড় এলাকায় চেক পোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এসময় অস্ত্রধারী পিলক ও রুবেলকে একটি এলজি এবং দুই রাউন্ড কার্তুজসহ আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে কাদিরপুর মেম্বারটেক এলাকায় অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের দুই সহযোগী ফখরুল ইসলাম ও ফকির পালিয়ে যায়।
বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এ গ্রুপের অপর সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares