শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

প্রধানমন্ত্রীর পিএস পরিচয়দানকারী প্রতারক আবদুল মতিনকে লক্ষ্মীপুরে রামগতি থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১

Reporter Name
  • Update Time : সোমবার, এপ্রিল ১৯, ২০২১
  • 815 Time View

বিশেষ প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর পিএস পরিচয়দানকারী প্রতারক আবদুল মতিনকে লক্ষ্মীপুরে রামগতির চর আফজাল এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্প। সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১০ টি ভূয়া প্যাড ও দুইটি সীল, ১ লাখ ৩৯ হাজার টাকার জাল নোট ও ৫১ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আবদুল মতিন চরআফজাল এলাকার মৃত আবদুর রবের ছেলে।

সোমবার দুপুরে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর কোম্পানীর কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন সাংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এসময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে আবদুল মতিন নিজেকে প্রধানমন্ত্রীর পিএস ও সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধান পরিচয় দিয়ে প্রতারন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রামগতির চরআফজাল এলাকায় আবদুল মতিনের বাড়িতে অভিযান চালিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১০ টি ভূয়া প্যাড ও দুইটি সীল, ১ লাখ ৩৯ হাজার টাকার জাল নোট ও ৫১ পিছ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। সে নিজেকে বিভিন্ন নামে ভূয়া আইডি কার্ড তৈরি করে পরিচয় দিতে। সে একজন পেশাদার প্রতারক এবং জালটাকা ও মাদক ব্যবাসার সাথে জড়িত বলে দাবী করেন র‌্যাবের এ কর্মকর্তা। এর আগেও একই প্রতারনার অভিযোগে সে কয়েকবার গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares