শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধু আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২২, ২০২১
  • 757 Time View

বিশেষ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার রাঘবপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে শাশুড়ি রহিমা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তারই পুত্রবধু তাহমিনা আক্তারের (২৫) বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং অভিযুক্ত তাহমিনা আক্তারকে আটক করে। তাহমিনা নোয়াগাঁও ইউনিয়নের সাউধেরখীল গ্রামের মফিজুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রহিমা বেগমের সাথে দীর্ঘদিন তার দুবাই প্রবাসী পুত্র মো. হুমায়ুন কবিরের স্ত্রী তাহমিনার সাথে পারিবারিকভাবে বনিবনা হচ্ছিলো না। একই ঘরে বসবাস করলেও তারা আলাদাভাবে রান্না করতো। প্রবাসী ছেলের কাছ থেকে আর্থিক সহযোগীতা না পেয়ে রহিমা বেগমের স্বামী আবু তাহের মিয়া (৭০) জীবিকার তাগিদে ঢাকার একটি বেকারীতে চাকুরী করতেন। এসব বিষয় নিয়ে শাশুড়ি এবং পুত্রবধুর সাথে ঝগড়া লেগেই থাকতো।

বুধবার রাতে তাদের দু’জনের মধ্যে প্রচন্ড ঝগড়া এবং কথা কাটাকাটি হয়েছে। রাতে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন শাশুড়ি রহিমা বেগম। ভোররাতে পুত্রবধু তাহমিনা আক্তার তার শাশুড়ির মৃত্যু হয়েছে বলে চিৎকার করতে থাকেন। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রহিমা বেগমের মৃতদেহ উদ্ধার করে এবং তাহমিনাকে আটক করে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত তাহমিনা আক্তারকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares