শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

চন্দ্রগঞ্জে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিলো ছাত্রলীগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২২, ২০২১
  • 904 Time View

বিশেষ প্রতিনিধি:

“কৃষক বাঁচলে, বাঁচবে দেশ, শেখ হাসিনার নির্দেশ,
কৃষকের হাসি আমরা ভালোবাসি” করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে থাকা ‍কৃষকদের পাশে দাঁড়িয়েছে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ। ধান কাটার শ্রমিক না পেয়ে অসহায় অবস্থায় পড়া কৃষকের সাহায্য করছেন চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের কর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও জেলা  ছাত্রলীগের সার্বিক তত্ত্বাবধানে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সদস্যরা ধান কেটে কৃষকের ঘরে তুলে দেন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বসুধিতা গ্রামের কৃষক মৃত রুহুল আমিনের জমির ধান কেটে বাসায় পৌঁছে দিয়ে চন্দ্রগঞ্জ থানার ধান কাটা কর্মসূচির সূচনা করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে কৃষকের পরিবার খুশি হয়ে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ এ চন্দ্রগঞ্জ থানার ছাত্রলীগের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এসময় ধান কেটে কৃষকের ঘরে তুলেদেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এম মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি রাজিবুল ইসলাম নিশান, ছাত্রলীগ নেতা শাহ পরান শাকিল, কাউছার আহাম্মদ রিয়াজ, এম. সজিব, রমজান পাঠোয়ারী, সুজন প্রমূখ।

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলু জানান, ‘দেশের ক্রান্তিকালে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি আমরা। আমি চন্দ্রগঞ্জ থানার ছাত্রলীগের আওতাধীন ৯টি ইউনিটকে ইতোমধ্যে নির্দেশ দিয়েছি। তারা স্ব-স্ব ইউনিটের উদ্যোগে যার যার নিজেদের এলাকায় অসহায় কৃষকের পাশে দাঁড়াবে। আমারা ছাত্রলীগ এই কার্যক্রম অব্যাহত রাখবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares