শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ভাইয়ের ধর্ষণে অন্তঃসত্ত্বা ছোট বোন, ভাই গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ২৪, ২০২১
  • 688 Time View

বিশেষ প্রতিনিধি:

ভাইয়ের ধর্ষণে ছোট বোন (১৬) অন্তঃসত্ত্বা হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নোয়াখালীর কবিরহাট উপজেলায়। ঘটনায় মামলা দায়েরের একমাস পর অভিযুক্ত বড় ভাই বাহারকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে বাহারকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় সে। ৭ নং আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মো: মহিবউল্ল্যাহ তার জবানবন্দী রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

কবিরহাট থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, কিশোরীটির মা নেই। বাবা শারীরিক প্রতিবন্ধি। তিনি চট্রগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করছেন। কিশোরীর বড় বোনের বিয়ে হয়ে গেছে। বাহার গত ৩-৪ বছর ধরে ছোট বোনকে ধর্ষণ করেছেন। লোকলজ্জার ভয়ে কিশোরী বিষয়টি কাউকে জানায়নি। সম্প্রতি তার শারীরিক পরিবর্তন দেখা দিলে গত ২৩ মার্চ তার চাচি তাকে জিজ্ঞাসা করলে সে পুরো ঘটনা খুলে বলে। কিশোরীটি বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় মেয়েটির চাচা বাদী হয়ে গত ২৪ মার্চ বাহারের বিরুদ্ধে কবির হাট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

কবিরহাট থানার ওসি টমাস বড়ুয়া বলেন, মামলা দায়েরের পর বাহার পলাতক ছিল। সে চট্রগ্রামের সাতকানিয়া উপজেলার একটি ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিলো। পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে বাহারকে ইটভাটা থেকে গ্রেপ্তার করে শুক্রবার সকালে নোয়াখালী নিয়ে আসে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares