শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বেগমগঞ্জে ভাই-ভাবিসহ ৩জনকে কুপিয়ে জখম, ছোট ভাই আটক

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ২৪, ২০২১
  • 795 Time View

বিশেষ প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে পারিবারিক সম্পত্তির বিরোধের জের ধরে বড় ভাই, ভাবিসহ ৩জনকে কুপিয়ে গুরুত্বর আহত করেছে আপন ছোট ভাই।
বৃহস্পতিবার রাত ৯টা ২০মিনিটের দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে কৃষ্ণরামপুর গ্রামের খোরশেদ আলমের (৪৮), সাথে ছোট ভাই আনোয়ার হোসেনের (৪০), পারিবারিক সম্পত্তির বিরোধের জেরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত ছোট ভাই আনোয়ার তার বড় ভাই খোরশেদকে ধারালো দা দিয়ে হাতের কবজি, বুকে, পায়ে, পেটের মধ্যে ও তার স্ত্রী জাহানারা আক্তারকে (৩৫), হাতের কবজিতে কুপিয়ে গুরুত্বর আহত করে। এ সময় প্রতিবেশী শাহাদাত হোসেন (১৮), এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে গুরুত্বর আহত অবস্থায় ৩জনকে এলাকাবাসী উদ্ধার করে নোয়াখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বড় ভাই খোরশেদ আলমকে গুরুত্বর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, অভিযুক্ত আসামিকে সুধারাম থানার নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে যায়। পরে সুধারাম থানার পুলিশ খবর পেয়ে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে আটক করে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares