শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

কেজি দরে তরমুজ বিক্রি করায় ১৪ জনকে জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২৭, ২০২১
  • 543 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

পবিত্র মাহে রমজান ও তাপদাহকে কাজে লাগিয়ে কেজি দরে তরমুজ বিক্রি করার দায়ে ১৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ এপ্রিল) বিকেলে বরিশাল নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হাই ও রয়া ত্রিপুরা জানিয়েছেন, কিছু ব্যবসায়ী ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে কেজি দরে তরমুজ বিক্রি করে আসছিলেন। এ নিয়ে জেলা প্রশাসনে অনেক অভিযোগ পাই। অভিযান চালালে অভিযোগের সত্যতা মেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান, গরমের সুস্বাদু ফল তরমুজ খেটে-খাওয়া মানুষের নাগালের বাইরে বিক্রি করছিল। তরমুজ ব্যবসায়ীরা তরমুজ কম দামে পিস হিসেবে ক্রয় করে সাধারণ মানুষের কাছে খুচরা কেজি দরে বিক্রি করে আসছিল। সিন্ডিকেট করে প্রতি কেজি তরমুজ ৫০/৬০ টাকায় বিক্রি করছিল। এতে একটি তরমুজ ক্রেতাদের কিনতে হয় ৪০০ থেকে ৫০০ টাকায়। যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।

নগরীর ফলপট্টি, জেল খানার মোড়, পোর্ট রোড, নতুন বাজার, চৌমাথা বাজার, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হাই ৮ জন ব্যবসায়ীকে ৬ হাজার ৪০০ টাকা জরিমানা ক‌রেন। অপর একটি অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা ৬ জন ব্যবসায়ীকে ৩ হাজার ৯০০ টাকা জরিমানা ক‌রেন।

জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, ব্যবসার নামে এমন প্রতারণাকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares