শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

রায়পুরে বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২৭, ২০২১
  • 464 Time View

বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির ছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার মো. রিয়াদ (২১) নামে এক যুবকের বিরুদ্ধে। এতে ওই ছাত্রী বিয়ের দাবিতে অভিযুক্তের বাড়িতে অবস্থান নিলে পরিবারের লোকজন তাকে বের করে দেয়।

শুক্রবার রাতে মেয়েটি নীজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে মেয়েটিকে মেডিকেল পরীক্ষার জন্য সদর হাসপাতাল পাঠিয়েছে পুলিশ।
ধর্ষনের ঘটনায় স্কুল ছাত্রীর মা একই এলাকার আবদুল হক বকাউলের ছেলে মো.) রিয়াদকে অভিযুক্ত করে সোমবার (২৬ এপ্রিল) রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা জানান, গত ১০ মাস ধরে রিয়াদ মেয়েটিকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে আসছে। তার এক বান্ধবীর বাসায় রেখেও চারদিন ধর্ষণ করে রিয়াদ। এতে মেয়ের শারীরিক পরিবর্তন নজরে এলে জিজ্ঞাসাবাদের মুখে বিষয়টি সে স্বজনদের কাছে খুলে বলে। এছাড়া গোপন ক্যামেরা দিয়ে তাদের বেশ কিছু আপত্তিকর ভিডিও করে রাখে রিয়াদ।
এ ঘটনা কাউকে ঘটনাটি জানালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ারও হুমকি দেয়া হয়। লজ্জায় মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
ইউপি চেয়ারম্যানের কাছে গেলে তিনি ছেলের পক্ষ নিয়ে অপমান করার চেষ্টা করে। এ ঘটনায় শনিবার ওই যুবককে অভিযুক্ত করে রায়পুর থানায় মামলার প্রস্তুতি নেয়া হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত রিয়াদ পলাতক থাকায় তার বক্তব্য নেয়া যায়নি।
মেয়েটির সাথে রিয়াদের মোবাইলে সম্পর্ক ছিলো-প্রেম ছিলো, তবে ধর্ষণ হয়নি বলে দাবি করেন অভিযুক্ত রিয়াদের মা শাহনাজ বেগমের দাবি।
উত্তর চরবংশী ইউপি চেয়ারম্যান হোসেন হাওলাদার বলেন, আমার এলাকার দশম শ্রেণি পড়ুয়া ওই মেয়েটির সঙ্গে একই এলাকার রিয়াদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভনে দীর্ঘদিন ধরে দৈহিক সম্পর্ক স্থাপন করলেও তা মেয়েটি বলেনি। এ বিষয়ে শুক্রবার ইউপি পরিষদে উভয় পরিবারকে নিয়ে বৈঠকের আয়োজন করলেও মেয়ে ও তার পরিবার আসেনি। যদি ধর্ষণ হয়ে থাকে তাহলে ধর্ষণ-আইনে বিচার হবে।
রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মেয়েটির মা থানায় মামলা করেছেন। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares