শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নোয়াখালীতে লিচু পাড়াকে কেন্দ্র করে বড় ভাইকে পিটিয়ে হত্যা ভাই-ভাতিজা আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২৯, ২০২১
  • 414 Time View

বিশেষ প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাটে লিচু পাড়াকে কেন্দ্র করে বড় ভাইকে (৬৫),পিটিয়ে হত্যা করেছে ছোট ভাই ও তার ছেলেরা। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ছোট ভাই ও তার ছেলেসহ দু’জনকে আটক করেছে।

নিহতের মেয়ে এ ঘটনায় বুধবার রাতে কবিরহাট থানায় অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আটককৃতরা হলো, উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুর গাঁও গ্রামের তাজুল ইসলাম (৬০), ও তার ছেলে মামুন (৩২)

আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ দুপুরে আটক দুই আসামিকে নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

এর আগে, গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুর গাঁও গ্রামের বেচু ডিলারের বাড়িতে এ ঘটনা ঘটে।

ওসি টমাস বড়ুয়া বলেন, গতকাল বিকেল বড় ভাই সফি উল্যাহ তার লিচু গাছ থেকে লিচু পাড়তে গেলে ছোট ভাই তাজুল ইসলাম (৬০), তার ছেলে মামুন (৩২), ও সাইফুলের (২৩), সাথে ভাগ বাটোয়ারা নিয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে ছোট ভাই তাজুল ইসলাম উত্তোজিত হয়ে বড় ভাইয়ের ওপর হামলা চালায়। পরে তার দুই ছেলেসহ বড় ভাইকে মারধর করে।

এক পর্যায়ে মারধরের শিকার বড় ভাই ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ বুধবার রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পরবর্তীতে পুলিশ আইনগত প্রদক্ষেপ গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares