শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বেগমগঞ্জে নকল মোড়ক-অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরী, ৩ লক্ষ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, মে ১, ২০২১
  • 544 Time View

বিশেষ প্রতিনিধি:

নোয়খালীর বেগমগঞ্জে নকল মোড়ক ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরী করাসহ বিভিন্ন অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ৩লক্ষ ৬৫হাজার টাকা জরিমানা  করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১ মে) দুপুর ১২টা থেকে দুপুর পৌনে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হোসেন চৌধুরী। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন অতিরিক্ত পুলিশ সুপার ও র‌্যাব ১১-এর কোম্পানী কমান্ডার খন্দকার মো.শামীম হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার চৌমুহনী বাজারের বাবুল মিয়ার কারখানায় ৪টি নকল মোড়কে লাচ্ছা সেমাই প্যাকের্টিংয়ের কাজ চলছিল। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল মোড়কে সেমাই বাজারজাত করার অভিযোগে ওই প্রতিষ্ঠানকে ১লক্ষ টাকা জরিমানা  করা হয়। আনন্দ সেমাই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরী এবং সেমাই তৈরীতে ভেজাল ঘি, আটা ব্যবহারের কারণে ওই প্রতিষ্ঠানকে এক লক্ষ পঞ্চাশ টাকা জরিমানা  করা হয়। এছাড়াও নকল সেমাই মজুদ করায় মেসার্স জুলফিকার আলী ভুট্রোর প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা  করা হয়। একই অপরাধে প্রাণ ফিড নামে একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, অবৈধভাবে চানাচুর তৈরীর অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৫০হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে লাচ্ছি সেমাইসহ নকল মোড়ক জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares