শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরে বাস চালুর দাবিতে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, মে ২, ২০২১
  • 412 Time View

বিশেষ প্রতিনিধি:

বাস চালুসহ তিন দফা দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছেন পরিবহনশ্রমিকরা।

দাবির বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণাও দেন তারা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (০২ মে) রোববার সকালে এই বিক্ষোভ করে জেলা বাস ও মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

সংগঠনটির নেতা-কর্মীরা জেলা শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে আদালত ভবনে গিয়ে সমাবেশে বসেন।

সেখানে বক্তারা বলেন, পরিবহনশ্রমিকদের কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে বাস চালু করতে হবে। তা না হলে ৪ মে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানসহ কঠোর কর্মসূচি দেয়া হবে।

জনস্বার্থ বিবেচনায় শনিবারই ঈদের আগে গণপরিবহন চালু করার ইঙ্গিত দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শনিবার তার সরকারি বাসা থেকে নিয়মিত বিফ্রিংয়ে বলেছেন, লকডাউনের পর জনস্বার্থের কথা বিবেচনায় রেখে সরকার ঈদের আগে গণপরিবহন চালুর ব্যাপারে চিন্তাভাবনা করছে।

আন্দোলন, বিক্ষোভে না গিয়ে পরিবহন মালিক-শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares