শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, মে ৩, ২০২১
  • 657 Time View

বিশেষ প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়ন থেকে ১৫৮ পিস ইয়াবাসহ দুই মদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কবিরহাট থানা পুলিশ। এরমধ্যে আবদুল কাদের নামে এক গ্রাম পুলিশও রয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া গ্রামের মৃত ননা মিয়ার ছেলে ৩নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আবদুল কাদের ও জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের সামছুল হক প্র. সামুর ছেলে মো. নুর উদ্দিন।
কবিরহাট থানা সূত্রে জানা গেছে, ২ মে দুপুর ২টার দিকে কবিরহাট থানার এসআই এনামুল হক সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ধানসিঁড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শান্তিনগর নামক স্থানের উত্তর পাশে অভিযান চালিয়ে ইয়াবা ক্রয়-বিক্রয়কালে ১৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রাম পুলিশ আবদুল কাদের ও নুর উদ্দিনকে গ্রেফতার করা হয়।
কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রাম পুলিশ আবদুল কাদের ও তার সঙ্গিকে ১৫৮ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাদের দুজনকে কারাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares