শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ইফতার দিতে এসে ঘর ফাঁকা পেয়ে রোজাদার গৃহবধূকে ধর্ষণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ৬, ২০২১
  • 544 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

বরগুনার বেতাগীতে এক রোজাদার গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। উপজেলার সরিষামুড়ি ইউনিয়নে গত সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার বেতাগী থানায় ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে নারী ও শিশু আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী ঢাকায় চাকরি করেন। শ্বশুর ও শাশুড়ির সঙ্গে গ্রামের বাড়িতেই থাকতেন ওই গৃহবধূ। গত সোমবার (৩ মে) বিকেলে গৃহবধূর শাশুড়ি তাঁর বাবার বাড়িতে যায় এবং শ্বশুর ইফতার করতে মসজিদে চলে যান। ফাঁকা বাড়িতে ইফতার দিতে আসেন একই এলাকার বাসিন্দা খলিল হাওলাদারের ছেলে নাঈম। এসময় বাড়ি ফাঁকা পেয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন।

ভুক্তভোগী গৃহবধূ বলেন, সন্ধ্যার সময়ে সবাই ইফতারি তৈরিতে ব্যস্ত থাকায় ও পাশাপাশি কোনো ঘর না থাকায় চিৎকার দিলে কেউ শুনতে পায়নি। পরে আমার শ্বশুর মসজিদ থেকে আসলে দড়জা বন্ধ দেখে আমাকে ডাক দিলে ধর্ষক নাঈম পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares