শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নোয়াখালীতে ঘুষ গ্রহণের অভিযোগে এসআই প্রত্যাহার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ৬, ২০২১
  • 673 Time View

বিশেষ প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিমকে ঘুষ গ্রহণের অভিযোগে থানা থেকে প্রত্যাহার করে নোয়াখালী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) দুপুর ১টায় নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযুক্ত এসআই মো.রেজাউল করিমের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। তাই তাকে নোয়াখালী পুলিশের লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এর আগে, গত মঙ্গলবার রাতে নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেনের নির্দেশে অভিযুক্ত রেজাউল হোসেনকে প্রত্যাহার করা হয়।

স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে এসআই রেজাউল বেগমগঞ্জের চৌমুহনী শহরের একজন পল্লী বিদ্যুৎ ডিলারের একটি মালবাহী ট্রাক আটক করে। গাড়িতে থাকা মালামাল গুলো অবৈধ বলে ৫ লক্ষ টাকা ঘুষ দাবি করে সে। এক পর্যায়ে ডিলারের কাছ থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা ঘুষ আদায় করে। তারপরে সে ওই ডিলারের কাছ থেকে আরো টাকা আদায়ের পায়তারা করে। ডিলার ঘুষের টাকা দেওয়ার সাথে সাথে বিষয়টি নোয়াখালীর পুলিশ সুপারকে অবহিত করে।

ভুক্তভোগী পুলিশ সুপারকে জানান, কিছুক্ষণের মধ্যে অভিযুক্ত এসআইয়ের অফিসের ডয়ার তল্লাশি করলে তাদের দেওয়া ঘুষের টাকা পাওয়া যাবে। পরে পুলিশ সুপারের নির্দেশে নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার ( সোনাইমুড়ী সার্কেল) সাইফুল ইসলাম সোনাইমুড়ী থানায় এসে এসআই রেজাউলের টেবিলের ডয়ার খুলে ঘুষের টাকা পেয়ে ওই টাকা জব্দ করে। এ সময় তিনি পুরো ঘটনা ভিডিও ধারণ করে নেন। এ সময় রেজাউল কোন সন্তোষজনক উত্তর দিতে পারেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares