শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, এপ্রিল ২৬, ২০১৯
  • 389 Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ১শ’ পিস ইয়াবাসহ ছালাহ্ উদ্দিন নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছালাহ উদ্দিন (২২) চন্দ্রগঞ্জ ইউপির দেওপাড়া গ্রামের মমিন উল্যাহর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ সড়কের জনৈক করিম হুজুরের দোকানের সামনে ইয়াবা বেচাকেনার উদ্দেশ্যে ধৃত আসামি ছালাহ উদ্দিন অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার এসআই মজিবুর রহমানের নেতৃত্বে এএসআই মোনায়েম, এএসআই আব্দুল হান্নান, এএসআই মিজানুর রহমান ও এএসআই হানিফ খাঁনসহ সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ছালাহ উদ্দিনকে আটক করে তার দেহ তল্লাশী করে ১শ’ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয়রা জানায়, গ্রেপ্তারকৃত ছালাহ উদ্দিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার ইয়াবা বিক্রির সিন্ডিকেটের সাথে কারা জড়িত তার তথ্য জানা যাবে।
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে একশ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ছালাহ উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares