শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বেগমগঞ্জে ইয়াবা ব্যবসায়ী ফয়সাল গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, মে ৮, ২০২১
  • 727 Time View

বিশেষ প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জের শীর্ষ মাদক কারবারি ফয়সাল আমিন প্রকাশ ফয়সালকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ইউনিটের সদস্যরা। এসময় তার ব্যবহৃত একটি এপাসি আরটিআর মডেলের মটরসাইকেল জব্দ করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এরআগে শুক্রবার উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের কানু ব্যাপারী বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ফয়সাল (২৭) একই ইউনিয়নের ভবভদ্রী গ্রামের আমির উদ্দিন মুন্সি বাড়ির মৃত ফকির আব্দুল মন্নানের পুত্র।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ অভিরামপুর সাকিনস্থ কানু ব্যাপারী বাড়ির পারিবারিক কবরস্থানের দক্ষিণপার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফয়সালকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ও একটি মটরসাইকেল জব্দ করা হয়। এসময় তার সহযোগি জগদীশপুর গ্রামের তেলি বাড়ির আলতু মিয়ার পুত্র আব্দুল আজিজ নামে আরো এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে র‌্যাব হেফাজতে থাকা অবস্থায় জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দেয় ফয়সাল আমিন।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ফয়সাল বেগমগঞ্জের একসময়ের শীর্ষ সন্ত্রাসী ২০০৬ সালে মাইজদী শহরে ডাকাতি ও জোড়াখুন মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত হয়ে নোয়াখালী জেলা কারাগারের কনডেম সেলে আটক আলী আকবর সুজনের ছোট ভাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares