শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

বেগমগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, মে ১০, ২০২১
  • 455 Time View

বিশেষ প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আরও চার আরোহী আহত হয়েছেন।

রবিবার সন্ধ্যায় ছয়ানী ইউনিয়নের লক্ষণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম শাহ আলম চৌধুরী (৪৪)। তিনি ছয়ানী ৭ নম্বর ওয়ার্ডের আনোয়ারুল হকের ছেলে। তিনি ছয়ানী বাজারের একজন ব্যবসায়ী ছিলেন।

আহতরা হলেন- আলী মিকার, আব্দুল হাকিম, ইমন ও সজিব হোসেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মোটরসাইকেল যোগে রাজগঞ্জ থেকে ছয়ানী বাজারের দিকে আসছিলেন শাহ আলম। তাদের মোটরসাইকেলটি লক্ষণপুর গ্রামের কাশেমের দোকান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেলে থাকা পাঁচ আরোহী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান শাহ আলম।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মোটরসাইকেলে তিনজন ও অপরটিতে দুইজন আরোহী ছিল। দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় রাতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares