শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

আবাসিক হোটেল থেকে ৮ তরুণ-তরুণী আটক

Reporter Name
  • Update Time : রবিবার, মে ১৬, ২০২১
  • 592 Time View

প্রতিদিনের খবর ডেস্ক:

কিশোরগঞ্জ শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা গৌরাঙ্গবাজারের আবাসিক হোটেল নিরিবিলিতে অভিযোগ চালিয়ে ৮ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার দুপুর সোয়া ২টার দিকে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স অ্যান্ড কমিউনিটি পুলিশিং) জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি দল ওই অভিযান চালায়। শনিবার বিকেলেই তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শহরের গৌরাঙ্গবাজার মোড় সংলগ্ন এলাকার আবাসিক হোটেল ‘নিরিবিলি’তে অভিযান চালায় কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ। অভিযানে হোটেলের বিভিন্ন কক্ষ থেকে চারজন তরুণ ও চারজন তরুণীকে আটক করা হয়। ওসি আরও জানান, আবাসিক হোটেলে এ ধরনের অসামাজিক কার্যক্রম বন্ধ করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ওসি মো. আবুবকর সিদ্দিক জানান, এ ঘটনায় এসআই মো. রোকন উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর শনিবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares