শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

নোয়াখালীতে দুই রোহিঙ্গা কিশোরী আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ২০, ২০২১
  • 677 Time View

বিশেষ প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দুই রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আটককৃতরা হলো ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের মো.ইয়াছিনের মেয়ে খুরশীদা আক্তার (১৬) ও জান্নাত আরা বেগম (১০)। তারা ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের ২নং ক্লাস্টারের ৩/৪ নং রুমে বসবাস করে। বুধবার (১৯ মে) রাত ৮টার দিকে সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের মেঘনা মার্কেট সংলগ্ন বেড়ির পাশ থেকে তাদের আটক করে এলাকাবাসী তাদেরকে ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখে।

৮নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, গত মঙ্গলবার রাত ১০টার দিকে চার রোহিঙ্গা ৪ লক্ষ টাকার বিনিময়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে মাছ ধরার নৌকায় করে পালিয়ে সুবর্ণচরে আসে।

আটককৃত দুই নারী রোহিঙ্গাদের বরাত দিয়ে চেয়ারম্যান আরো জানিয়েছেন, সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর মোজাম্মেল গ্রামের আবদুস সোবহানের ছেলে আবদুল বাতেন, আবদুল বাতেনের ছেলে সেলিম উদ্দিন কালু, একই ইউনিয়নের চর আলাউদ্দিনের ইব্রাহিম মাঝির ছেলে জাহাঙ্গীর মাঝি ৪ লক্ষ টাকার বিনিময়ে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদেরকে সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নে নিয়ে আসে। পরে স্থানীয় এলাকাবাসী রোহিঙ্গাদের পালিয়ে নিয়ে আসার বিষয়টি টের করতে পেরে তাদের আটক করে ইউনিয়ন পরিষদে সোপর্দ করে।

এ সময় আরো দুই জন রোহিঙ্গা পালিয়ে যায় বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares