শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

বেগমগঞ্জে আগুনে ২৫ দোকান ছাই

Reporter Name
  • Update Time : রবিবার, মে ৩০, ২০২১
  • 608 Time View

বিশেষ প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে আগুন লেগে ২৫টি দোকানের মূল্যবান মালামাল পুড়ে গেছে। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

তবে এ আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে ছয়ানী মধ্য বাজারের আকবরের কসমেটিকসের দোকান থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।

স্থানীয়রা জানায়, ওই দোকানের আগুন মুহূর্তের মধ্যে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় বাজারে উপস্থিত লোকজন আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে চৌমুহনী ও মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ায় বাজারের মুদি, কসমেটিকস, ফার্মেসি, চা দোকানসহ অন্তত ২৫টি দোকান পুড়ে যায়। কয়েকটি দোকান থেকে কিছু মালামাল উদ্ধার করলেও বেশির ভাগই পুড়ে গেছে।

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, বৈদুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares