শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

কোম্পানিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ৩, ২০২১
  • 519 Time View

বিশেষ প্রতিনিধি:

নোয়াখালী কোম্পানীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় মোটরসাইকেল চালক মনিরুজ্জামান ইফাজ (২২) গুরুত্বর আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলো, উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের দৌলত বেপারী বাড়ির কামরুজ্জামান শাহনূরের ছেলে গাজী মো.আশকার (১০), একই বাড়ির শহীদুল ইসলাম ফরহাদের ছেলে মিনহাজুল ইসলাম (৮)। তারা দুজনই সম্পর্কে আপন মামা ভাগিনা এবং বসুরহাট পৌরসভার কেজি স্কুল রোডের দারুল আকরাম মাদরাসার তৃতীয় ও প্রথম জমাতের ছাত্র ছিল।

বৃহস্পতিবার (৩জুন) সকাল ৭টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের শিমুলতলী ফোরকানিয়া মাদরাসার সামনের বসুরহাট টু নতুন বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৭টার দিকে মনিরুজ্জামান ইফাজ বাড়ি থেকে ছোট ভাই-ভাগিনাকে নিয়ে মোটরসাইকেল যোগে বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের দারুল আকরাম মাদরাসার উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে মোটরসাইকেলটি পৌরসভার শিমুলতলী মাদরাসার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই শিশু ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। পরে স্থানীয়রা দুর্ঘটনা কবলিত ট্রাক-মোটরসাইকেল আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক-মোটরসাইকেল তাদের হেফাজতে নেয়। তবে ঘাতক ট্রাক চালক ঘটনার সাথে সাথে পালিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, এ ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares