শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

চাটখিলে নির্মাণাধীন যাত্রী ছাউনি ভাঙচুর, ক্ষুব্ধ এলাকাবাসী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ৩, ২০২১
  • 689 Time View

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর চাটখিল উপজেলার চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের সুবিধার জন্য এলাকাবাসী ও অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে জেলা পরিষদের অর্থায়নে নির্মাণাধীন যাত্রী ছাউনী রাতের অন্ধকারে ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত। গ

ত মঙ্গলবার রাতের অন্ধকারে স্থানীয় সন্ত্রাসী ও একদল দুর্বৃত্ত এসে ওই যাত্রী ছাউনী ভাঙচুর করে চলে যায় বলে জানায় প্রত্যক্ষদর্শী অনেকে।

সরেজমিনে গিয়ে জানা জায়, দীর্ঘদিন থেকে এলাকাবাসী ও শিক্ষার্থীরা যাতায়াতের সুবিধার জন্য ওই বিদ্যালয়ের সামনে একটি যাত্রী ছাউনী দাবী করে আসছে। সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে নোয়াখালী জেলা পরিষদ তাদের নিজস্ব অর্থায়নে একটি যাত্রী ছাউনি নির্মাণের জন্য মেসার্স মাইনুদ্দিন কর্পোরেশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এক বছর আগে কাজ দেয়। পরে তারা কাজের শেষ পর্যায় নিয়ে আনলে ওই দুর্বৃত্তদল রাতে ভাঙচুর করে চলে যায়।

এ বিষয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মোসা বলেন, বিষয়টি আমরা শুনেছি। এটি জেলা পরিষদের অর্থায়নে নির্মিত হচ্ছে। যারাই ভেঙেছে তারা কাজটি সঠিক করেনি।

এ দিকে জেলা পরিষদের নিবার্হী কর্মকর্তা শফিউল আলম জানান, জনসাধারণের আবেদনের কথা বিবেচনা করে জেলা পরিষদের নিজস্ব জায়গায় নিজস্ব অর্থায়নে যাত্রী ছাউনী নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিই। এটি কে বা কারা ভেঙেছে আমরা এ বিষয়ে খোঁজ নিচ্ছি। একই সাথে আমরা আমাদের নিজস্ব বৈঠকে সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares