শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

মেঘনায় মাছ শিকারে গিয়ে বজ্রাঘাতে জেলের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ২, ২০২১
  • 508 Time View

বিশেষ প্রতিনিধি :

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ শিকারে গিয়ে রাসেল হোসেন (১৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুন) বিকেলে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল মজুচৌধুরীরহাট ঘাট এলাকার জেলে সুরুত আলির ছেলে। তারা ঘাট এলাকার ভাসমান জেলে (মানতা সম্প্রদায়)।

স্থানীয় সূত্র জানায়, দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে বজ্রপাতসহ বৃষ্টি হয়েছে। বৃষ্টি মাথায় নিয়ে বাবা-মায়ের সঙ্গে রাসেল নদীতে মাছ শিকারে যায়। এসময় অন্যরা নৌকার ছাউনির ভেতরে থাকলেও রাসেল বাইরে ছিল। নদীর মেঘার চর এলাকায় বজ্রাঘাতে রাসেল ঘটনাস্থলেই মারা যায়।

চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল বলেন, বজ্রাঘাতে ভাসমান জেলে রাসেল মারা গেছে। মরদেহ পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares