শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুর-২ আসনে উপ-নির্বাচন ও রামগতি-কমলনগরের ৬ ইউপিতে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ২১, ২০২১
  • 617 Time View

বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের ৬ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ শেষ হয়েছে। চলছে গণনা। অনেক স্থানে সহিংসতা, কারচুপি, ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তবে কিছু ওয়ার্ডে শান্তিপূর্ণ ভোট গ্রহণের খবরও পাওয়া গেছে।

এদিকে লক্ষ্মীপুর-২ আসনে উপ-নির্বাচন সোমবার (২১জুন) ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।

ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল। পুরুষ ভোটারের চাইতে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অন্যদিকে কমলনগরের তোরাবগঞ্জ, হাজির হাট ও ফলকন ইউনিয়নে প্রভাব বিস্তার করে নৌকার সমর্থকরা প্রকাশ্যে ভোট দিয়েছে বলে স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-২ আসনে ইভিএম পদ্ধতিতে আর রামগতি ও কমলনগরের ৬ ইউপিতে ব্যালটে নির্বাচন হয়েছে।

সংসদীয় আসনে এমপি পদে নৌকা প্রতীক নিয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শেখ ফায়েজ উল্লাহ শিপন লড়ছেন।

এ আসনে ১৩৬টি ভোট কেন্দ্রে ৪ লাক ২ হাজার ৯৬৩ ভোটার রয়েছে। ৯৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ধরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ, ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে নির্বাচনী এলাকায়।

অপরদিকে রামগতি ও কমলনগরের ৬টি ইউপিতে চেয়ারম্যান পদে ৪০ জন প্রার্থী, নারী সদস্য পদে ৮৩জন ও সদস্য পদে ২৫১জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এসব ইউনিয়নে মোট ১ লাখ ২৩ হাজার ২শ’৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares