শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ২৯, ২০২১
  • 678 Time View

বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে ডোবার পানিতে ডুবে জুমান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের ঝাউডগী গ্রামের তার মৃত্যু হয়। সে একই এলাকার দিনমজুর ছিদ্দিক হোসেনের মেয়ে।

নিহতের আত্মীয় সাহিদা বেগম জানায়, ঘটনার সময় ছিদ্দিক ঘরের বাহিরে ছিলেন। তাঁর স্ত্রী রান্না ঘরে ব্যস্ত ছিলেন। এক পর্যায়ে দেখতে পায়, শিশুটি পাশের ডোবায় (গর্তে) পড়ে আছে। দ্রুত তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উত্তর চর আবাবিল ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আবদুল মজিদ মাঝি বলেন, গরু ঘর করার জন্য মাটি কেটে গর্ত করা হয়েছে। ওই ডোবায় পড়ে শিশুর মৃত্যু হয়েছে। পরে পারিবারিকভাবে মরদেহ দাফন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares