শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

সোনাইমুড়ীতে ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে রক্ত দিলেন ওসি-এসআই, গ্রেপ্তার ২

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ২৮, ২০২১
  • 616 Time View

বিশেষ প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে হভএএভ। এ সময় আটক করা হয়েছে স্থানীয় এক আবাসিক হোটেলের ম্যানেজারকেও। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় ওই কিশোরীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনাইমুড়ী থানা পুলিশ জানিয়েছে, গত রবিবার বেলা সাড়ে ১১টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে গ্রেপ্তার হওয়া যুবক শরিফুল ইসলাম নূর ও ওই স্কুলছাত্রী সোনাইমুড়ী বাজারের একটি আবাসিক হোটেলে উঠে। ওইদিন রাত সাড়ে ৯টার দিকে ওই স্কুলছাত্রীকে রক্তাক্ত অবস্থায় সোনাইমুড়ীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় জানালে পুলিশ কিশোরীকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসাপাতালে পাঠায়।

জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মো. আব্দুল আজিম জানান, ওই ছাত্রীর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সোনাইমুড়ী থানার ওসি ও একজন এসআই তাকে দুই ব্যাগ রক্ত দেন। রাত থেকে তাকে মোট তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।

সোনাইমুড়ী থানার ওসি গিয়াস উদ্দিন জানান, সোমবার ভোরে সোনাইমুড়ী নদনা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শরিফুল ইসলাম নূরকে আটক করা হয়েছে। রবিবার রাতেই ওই হোটেল থেকে ম্যানেজারকে আটক করা হয়। ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares