শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

হাতিয়ায় ৩ কোটি টাকার চিংড়ি পোনা জব্দ, নদীতে অবমুক্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ১৬, ২০২১
  • 540 Time View

বিশেষ প্রতিনিধি:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে প্রায় ১ কোটি ৬০ লক্ষ অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা উদ্ধার করে তা নদীতে অবমুক্ত করেছে কোস্টগার্ড। এর আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ২০ লক্ষ টাকা। এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আজমার খাল এলাকার একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে এসব চিংড়ি পোনা জব্দ হয়।

বাংলাদেশ কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে.এ এস এম লুৎফর রহমান, (এক্স) বিএন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২ টায় হাতিয়ার আজমার খাল থেকে প্রায় ১ কোটি ৬০ লক্ষ অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয় । যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ২০ লক্ষ টাকা। পরে, পোনাসমূহ উপজেলা মৎস্য অফিসার এর উপস্থিতিতে আজ সকাল ৭ টায় উপজেলার তমরদ্দি কোস্টগার্ড পল্টুন থেকে মেঘনা নদীতে পুনরায় অবমুক্ত করা হয়। তিনি আরও বলেন, এত পরিমাণ গলদা চিংড়ির রেণু পোনা এর আগে আর কখনো উদ্ধার করা যায় নি।

এছাড়া, নদীমাতৃক বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের আইন শৃংঙ্খা রক্ষা, মৎস্য সম্পদ রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ কোস্টগার্ড সব সময় সচেষ্ট রয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares