শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ১৪, ২০২১
  • 452 Time View

বিশেষ প্রতিনিধি:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে (১৩) একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় ওই কিশোরীর ভাই বাদী হয়ে মামলা করেছেন। সোমবার রাতে হাতিয়া থানায় মামলাটি করা হয়। মামলায় চরঈশ্বর ২ নম্বর ওয়ার্ডের জাকের হোসেনের ছেলে সুমনকে (১৯) আসামি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই রাত সাড়ে ১০টার দিকে সুমন ওই কিশোরীদের ঘরের সামনে যায়। এ সময় তিনি কৌশলে ওই কিশোরীকে ঘরের দরজা খুলতে বাধ্য করে। পরে ঘরের ভিতরে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করেন সুমন। অভিযোগে উল্লেখ করা হয়, এর আগেও সুমন একই প্রলোভনে তাকে একাধিকবার ধর্ষণ করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের ঘটনায় করা মামলায় অভিযুক্ত সুমনকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares