শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

নোয়াখালীতে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ২৩, ২০২১
  • 452 Time View

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী সদরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো, নোয়াখালী পৌরসভা এলাকার আনছার উদ্দিনের মেয়ে জান্নাতুল মাওয়া মাহি (৮) সদরের দেবীপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে মো. আফজাল হোসেন (৮)। তারা দুজনই সম্পর্কে খালাতো ভাই-বোন ছিল।

গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় উপজেলার কাদির হানিফ ইউনিয়নের করিম পুরিয়াগো বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত দুই শিশু পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পাশে পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজি এক পর্যায়ে পুকুর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাহেদ উদ্দিন জানান, ঈদুল আজহা উপলক্ষে নানার বাড়িতে বেড়াতে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে জেনেছি। তবে এ অপমৃত্যুতে থানায় কোন অভিযোগ দেয়নি নিহতের স্বজনেরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares