শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরে জেলেদের জালেধরা পড়েছে ২২ কেজির ‘পাখি মাছ’

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ২৪, ২০২১
  • 505 Time View

বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলেদের জালে ২২ কেজি ওজনের সামুদ্রিক পাখি মাছ ধরা পড়েছে। প্রায় সাত ফুট লম্বা মাছটি শুক্রবার (২৩ জুলাই) মধ্যরাতে উপজেলার পাটারিরহাটের জারিরদোনা মাছঘাট এলাকায় বিক্রি করা হয়েছে।

এর আগে মেঘনায় জেলেদের জালে মাছটি ধরা পড়ে। পরে আড়াই হাজার টাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে স্থানীয়রা মাছটি কিনে ভাগ করে নেন। এদিকে মাছটির পিঠের পাখনা থাকায় এটিকে পাখি মাছ বলছেন জেলেরা। জারিরদোনা ঘাটে মাছটি উঠালে উৎসুক মানুষ ভিড় জমায়।

স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুরের মাছ ব্যবসায়ী মো. গোফরান ২ হাজার ৫০০ টাকায় মাছটি কিনেছে। তিনি ঢাকায় নিয়ে মাছটি চড়া দামে বিক্রি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় রায়পুর কারিমিয়া মোহাম্মদিয়া মাদরাসার মোহতামিম মাওলানা আ হ ম নোমান সিরাজি ওই মাছ তার কাছে বিক্রি করার জন্য ব্যবসায়ীকে অনুরোধ করে। তিনি একই দামে মাছটি কিনে নেন। পরে তিনিসহ ১০ জন মিলে মাছটি ভাগ করে নেন।

কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ বলেন, মাছটি সামুদ্রিক মাছ। পাখনা থাকায় মাছটিকে পাখি মাছ বলা হয়। বিরল এ মাছ আগে কখনো এ অঞ্চলের মানুষ দেখেনি। এজন্য ব্যবসায়ীকে অনুরোধ করে স্থানীয়রা মাছটি কিনে ভাগ করে নিয়েছেন।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, মাছটি দেখতে বিরল প্রজাতির মনে হয়। এ অঞ্চলের জন্য মাছটি পুরোই অপরিচিত। মেঘনায় পানি বৃদ্ধি পাওয়ায় সমুদ্র থেকে মাছটি চলে এসেছে। তবে এ ধরনের মাছ আগে কখনো ধরা পড়েনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares