শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরে লকডাউন কার্যকরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও দুঃস্থ মাঝে ত্রাণ বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ৩১, ২০২১
  • 530 Time View

বিশেষ প্রতিনিধি:

করোনা সংক্রমণ রোধে লকডাউন কার্যকর করতে লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত এবং দুঃস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেন।

শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম।লকডাউন না মানায় বিভিন্ন ব্যক্তি, দূর পাল্লার যাত্রী পরিবহনের দায়ে একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারর বিরুদ্ধে ৭টি মামলা দিয়ে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বাজারে উপস্থিত দুঃস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেন ইউএনও।

ইউএনও মোহাম্মদ মাসুদ বলেন, করোনা ভাইরাস সংক্রমণ বিস্তাররোধকল্পে চলমান বিধিনিষেধ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বিধিনিষেধ অমান্য করে বিভিন্ন লোকজন ও যানবাহন চলাচল করায় তাদেরকে জরিমানা করা হয়। এছাড়া জকসিন বাজারের অসহায় প্রতিবন্ধী ও নিন্ম আয়ের ১৬ জনের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ করা হয়েছে। লকডাউন কার্যকরে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares