শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে ব্যাংকের ভল্ট ভেঙ্গে টাকা লুট ৪ ডাকাত গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ৩১, ২০২১
  • 524 Time View

বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরে ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙ্গে ৩ লাখ ১৬ হাজার ৫০ টাকা লুটের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের আভিযানিক দল। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, চেক বই ও নগদ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ জুলাই) বিকেলে র‌্যাবের অস্থায়ী কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানায় র‌্যাব। এর আগে ১৯ জুলাই পৌর শহরের বাইশমারা এলাকার ইসলামী ব্যাংকের এজন্ট ব্যাংকিং শাখার দরজা ও ভল্ট ভেঙ্গে তারা টাকা লুট করে বলে জানায় র‌্যাব। পরে ব্যাংক কর্মকর্তাদের অভিযোগ ও সিসি টিভির ফুটেজ দেখে তাদের চিঙ্গিত করে সদরের লাহারকান্দি ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে এ ঘটনায় জড়িত আরেকজনকে গ্রেফতার ও লুণ্ঠিত বাকি টাকা এখনো উদ্ধার করতে পারেনি বলেও জানায় র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন, লাহার কান্দি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বাবু, মহিন উদ্দিন, রিয়াজ, রাসেল হোসেন।

প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান, র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares