শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরে ৩৫ স্বেচ্ছাসেবীদের মাঝে অক্সিজেন সিলিন্ডার বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ৪, ২০২১
  • 680 Time View

বিশেষ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত পেমেন্ট সাপোর্ট ফান্ড (পি.এস.এফ) এর উদ্যোগে করোনা আক্রান্ত রোগীদের সেবা দেয়ার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ৩৫টি অক্সিজেন সিলিন্ডার ও পালস অক্সিমিটার বিতরণ করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জেলার ৫টি উপজেলার ৩৫ টি সেচ্চাসেবীদের মাঝে এ অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল গাফফার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূরে-আলম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. রহমত উল্যা বিপ্লব, রায়পুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া প্রমুখ।

জানা গেছে, সেচ্ছাসেবী সংগঠনের সদস্য’রা প্রতিটি মুহূর্তে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের সন্ধান করে বাড়ি-বাড়ি গিয় ফ্রি অক্সিজেন সিলিন্ডার দিয়ে সেবা দিয়ে যাচ্ছে। এতে অক্সিজেন সিলিন্ডার সংকট থাকার কারণে  হিমশিম খাচ্ছে সেচ্ছাসেবীরা।

এমন তথ্য পেয়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ৩৫টি সেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীলদের কাছে একটি করে ‘অক্সিজেন সিলিন্ডার ও পালস অক্সিমিটার তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares