শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বেগমগঞ্জে থানায় অভিযোগ করায় গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার -৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১০, ২০২১
  • 1202 Time View

বিশেষ প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ থানায় অভিযোগ করায় কিশোর মো. রাশেদকে (১৭) গুলি করে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মো. রবিউল হোসেন রবিন, আবুল হোসেন ও ডাক্তার সোলাইয়ামন। তারা তিনজন মামলার ৫, ৭ ও ৮নং আসামি। সোমবার গ্রেফতারকৃত তিন আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
রোববার রাতে এ ঘটনায় নিহতের বাবা তাজুল ইসলাম ১১জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েক জনকে আসামি করে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে রোববার দিবাগত রাতেই অভিযুক্ত তিন আসামিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়ন থেকে গ্রেফতার করে পুলিশ।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার জানান, গ্রেফতারকৃত তিন আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, নিখোঁজের ৮ ঘণ্টা পর রোববার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে পুলিশ আলাইয়াপুর ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের হরিবল্লপুর গ্রামের অয়েদ আলী ভূঞা বাড়ির পশ্চিম বাগান থেকে মাথায় গুলিবিদ্ধ মো. রাশেদের মরদেহ উদ্ধার করে। নিহত মো. রাশেদ (১৭) উপজেলার ৪নং আলাইয়াপুর ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের আলাইয়াপুর গ্রামের শেয়ার বাড়ি তাজুল ইসলামের ছেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares