শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বেগমগঞ্জে স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ গ্রেফতার-২

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ২১, ২০২১
  • 965 Time View

বিশেষ প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। ধর্ষণের পর অভিযুক্তরা ভুক্তভোগীর স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় শুক্রবার রাতে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে শনিবার ভোরে চন্দ্রগঞ্জ এলাকা থেকে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের আব্দুর রহমান ও একই এলাকার ইব্রাহিম।

এর আগে মামলার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে বাড়ির পার্শ্ববর্তী এক বান্ধবীর কাছ থেকে অনলাইনে পরীক্ষার নোট নেওয়ার জন্য যাওয়ার পথে আব্দুর রহমান তাকে মুখ চেপে ধরে রাস্তা থেকে নির্মাণাধীন একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। পরে ওইস্থানে তার হাত বেঁধে ধর্ষণ করে। এসময় রহমান মোবাইলে তার বন্ধু ইব্রাহিমকে ডেকে আনেন। পরে তারা দুইজনে পালাক্রমে তাকে আবারও ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে। ভিডিও মোবাইলে ধারণের পরও সন্ধ্যা পর্যন্ত তাকে তারা একাধিকবার ধর্ষণ করে। মাগরিবের আজানের পর আব্দুর রহমান ভুক্তভোগীর কানের স্বর্ণের দুল ও নাকফুল ছিনিয়ে নিয়ে তাকে ঘর থেকে বের করে দেন।

পরে ঘটনাটি ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তার মা-বাবাকে জানালে তার বাবা মামলা করেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার জানান, গ্রেপ্তার দুই আসামিকে দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এইদিকে ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares