শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নোয়াখালীতে খেলা নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, ভাংচুর লুটপট

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ২১, ২০২১
  • 689 Time View

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দূর্গাবাড়িতে সন্ত্রাসী হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত রাতে খেলা নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
একই বাড়ির আবদুর সাত্তারের পুত্র তারেকুল ইসলামের সাথে একই বাড়ির মিন্টু মিয়া ওরফে মিন্টু ডাকাতের পুত্র জামাল উদ্দিন সাগরের খেলা নিয়ে বিরোধ ও পূর্ব থেকে শত্রুতা ছিলো। এর জের ধরে গত রাতে সাগরের নেতৃত্বে একদল সন্ত্রাসী তারেকুলের বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, নগদ টাকা স্বর্নালংকার লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীদের অস্ত্রের মুখে বাড়ি ঘর থেকে পালিয়ে প্রাণ রক্ষা করে তারেকুল ও তার বাবা-মা। হামলায় বাঁধা দেওয়ায় সন্ত্রাসীরা একই বাড়ির আবদুল মান্নানের ঘরও ভাংচুর করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তারেকুলের পিতা আবদুর সাত্তার বাদি হয়ে সাগরসহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।
তবে অভিযুক্ত জামাল উদ্দিন সাগরের সাথে কথা বলতে তার ঘরে গেলে তালা বন্ধ পাওয়া যায়। স্থানীয়রা জানায়, সাগরের পিতা দূর্ধর্ষ ডাকাত, ডাকাতি ও বিভিন্ন অপরাধের মামলায় তার পরিবারের অনেক সদস্য জেল হাজতে রয়েছে।
সোনাইমুড়ী থানার ওসি সহিদুল ইসলাম জানান, আমরা অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares