শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বেগমগঞ্জে অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ২৫, ২০২১
  • 1170 Time View

বিশেষ প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশ চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, দুটি এলজি, দুটি পাইপগান, চারটি কার্তুজ ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে।

বুধবার বিকালে পুলিশ সুপারের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। গ্রেপ্তাররা হলেন- বেগমগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের রফিক উল্যার ছেলে রাশেদ (২৫), একই গ্রামের আবু সায়েদের ছেলে আব্দুস সালাম (২৪), শাকিল (২২), সুজন (২১) ও সুলতানপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শাকিল (২৪)।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী রাশেদ, শাকিল ও আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। পরে থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত অস্ত্র তাদের দুই সহযোগী শাকিল ও সুজনের কাছে আছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার সকালে বেগমগঞ্জের আলাইয়াপুরে অভিযান চালানো হয়। এ সময় শাকিল ও সুজনকে গ্রেপ্তার করে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিরা আলাইয়াপুরে কিশোর রাশেদ হত্যাকাণ্ডসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গ্রেপ্তার পাঁচজন কুখ্যাত খুনি ও পেশাদার সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares