শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

স্বামীর করা যৌতুকের মামলায় স্ত্রী কারাগারে

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২৭, ২০২১
  • 614 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

স্বামীর করা যৌতুকের মামলায় স্ত্রী কারাগারে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন (মতলব উত্তর) আমলী আদালতে আসামী (স্ত্রী) মনি আক্তার মিতু জামিন নিতে আসলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর গ্রামের দুলাল মিজির কন্যা মনি আক্তার মিতুর সাথে একই উপজেলার উত্তর গাজীপুর গ্রামের সিরাজ বাগের পুত্র নুর মোহাম্মদ এর সাথে দুই লাখ ৫০ হাজার টাকা দেন মোহরে দুই বছর আগে বিবাহ হয়।
বিয়ের পর মনি আক্তার মিতুর ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে তার স্বামীর কাছে যৌতুক হিসেবে নগদ তিন লাখ টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে।
দাবিকৃত নগদ টাকা না দেওয়ায় বিভিন্ন সময় তাকে  শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং ভয়ভীতি দেখায়। এরপর নুর মোহাম্মদ বাদী হয়ে স্ত্রী ও শশুরের বিরুদ্ধে ১৫ জুলাই ২০২১ তারিখে চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (মতলব উত্তর) আমলী আদালতে মামলাটি দায়ের করেন।
এ ব্যাপারে মামলার বাদী নূর মোহাম্মদ জানান, আমার স্ত্রী মনি আক্তার মিতু ও তার পরিবার মিলে তিন লাখ টাকা যৌতুক দাবি করে আমার জীবনটা তছনছ করে দিচ্ছিলো। তাই এই ঘটনাটি আদালতকে অবহিত করি। পরে আদালত বিষয়টি আমলে নিয়ে মিতুর বিরুদ্ধে সমন জারি করেন। পরে মিতু বৃহস্পতিবার আদালতে জামিন নিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিবাদীর আইনজীবী অ্যাডভোকেট আব্দুল আজিজ জানান, তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরই শুরু হয় যত বিপত্তি। যার কারণেই পরিকল্পিতভাবে বিবাদীদের বিরুদ্ধে মামলা দায়ের করছে। আমরা আগামী সপ্তাহে তার জামিনের জন্য আদালতে আবেদন করবো।
আজকালের খবর/

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares