শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

নোয়াখালীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-১

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ২৮, ২০২১
  • 593 Time View

বিশেষ প্রতিনিধি:

নোয়াখালী জেলা শহর মাইজদীতে মালবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আব্দুর রহিম (৪০) নিহত হয়েছেন। তবে এ সময় সিএনজিতে কোনো যাত্রী ছিল না।

শনিবার (২৮ আগস্ট) সকাল ৭টার দিকে চৌমুহনী-মাইজদী সড়কের মাইজদী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ওই এলাকার জয়নার আবেদিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সিএনজি নিয়ে মাইজদী প্রধান সড়কে উঠেন আব্দুর রহিম। এ সময় সিএনজি নিয়ে চৌরাস্তার দিকে যাওয়ার সময় চৌরাস্তার দিক থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক তার সিএনজিকে সামনে থেকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয় আব্দুর রহিম। পরে স্থানীয়দের সহযোগিতায় তার লাশ বাড়িতে নিয়ে যায় পরিবারের লোকজন।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক ও সিএনজিটি আটক করা হয়েছে। তবে ঘটনার পরপর ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares