শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

নোয়াখালীতে বড় বোনের বিয়ের বাজার করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ছোট ভাইয়ের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ৩০, ২০২১
  • 507 Time View

বিশেষ প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাটে বড় বোনের বিয়ের বাজার করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।

নিহত জহিরুল ইসলাম সোহাগ (২৪) উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের ৮ নম্বর ওয়ার্ডের ফখরুল ইসলামের ছেলে।

সোমবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের গাজীর খেয়া থেকে লেঙ্গার দোকানের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে সোহাগের বড় বোনের গায়ে হলুদের অনুষ্ঠান এবং পরদিন বিয়ে। বোনের বিয়ের জিনিসপত্র কেনার জন্য মোটরসাইকেল যোগে জেলা শহর মাইজদীতে যাওয়ার পথে একটি বেপরোয়া গতির ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই মারা যায়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares